× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুরে দিগন্ত পত্রিকার ২ দশক পূর্তিতে আলোচনা ও দোয়া

০২ আগস্ট ২০২৬, ১৯:২৫ পিএম

চাঁদপুর জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার ২ দশক পূর্তি উপলক্ষে আলোচনা সভা, প্রতিনিধি সম্মেলন,  সম্মাননা প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । রবিবার (০২ আগস্ট)  চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর - ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক, এডভোকেট শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান,  ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় দৈনিক জনতার সম্পাদক ওবায়েদুর রহমান শাহীন, জেলা জামায়াতের আমির মাও: বিল্লাহ হোসেন মিয়াজী,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবে সভাপতি সোহেল রুশদী,  সাবেক সভাপতি রহিম বাদশা,  জেলা এনসিপির আহবায়ক মাহবুব আলম প্রমুখ। এসমর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.