× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ১

​সিংড়া (নাটোর) প্রতিনিধি

০২ আগস্ট ২০২৬, ১১:৩৬ এএম

নাটোরের সিংড়ার খেজুরতলায় সড়ক দুর্ঘটনায় আফজাল হোসেন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আল-আমিন (১৯) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। ​রবিবার (২ আগস্ট) ভোর ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আফজাল হোসেন নাটোর সদরের কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আহত আল-আমিন একই জেলার রিশিনওগা গ্রামের মো. ফায়েজ মিয়ার ছেলে।

​পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ন-১৬-০৯৪২ নম্বরের একটি মাছবাহী পিকআপ সিংড়া মাছ আড়তের দিকে যাচ্ছিল। পথে অজ্ঞাত একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে সিংড়া থানা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের সকাল সাড়ে ৫টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফজাল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আল-আমিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.