× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে পাওয়ার ট্রান্সমিশন লাইনের ৪০ লাখ টাকার বৈদ্যুতিক তার চুরি, থানায় অভিযোগ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

৩০ জুলাই ২০২৬, ২২:০৭ পিএম

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে রংপুর ২৩০ কেভি পাওয়ার ট্রান্সমিশন লাইন থেকে আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক কন্ডাক্টর (তার) চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাওয়ার চায়না ফুজিয়ান কোম্পানী লিমিটেড-এর সাইট ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পাওয়ার গ্রিড পিএলসি (PGCB)-এর আওতায় পাওয়ার চায়না ফুজিয়ান কোম্পানী লিমিটেড বড়পুকুরিয়া হতে রংপুর ২৩০ কেভি ট্রান্সমিশন লাইনের নির্মাণকাজ অব্যাহত রয়েছে । গত মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরচক্রের দ্বারায় তার চুরি সংঘটিত হয়েছে মর্মে ধারণা করা হচ্ছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুুর ইউনিয়নের 'বাগবাড়' থেকে রামনাথপুর ইউনিয়নের 'মাষান ডোবা' পর্যন্ত (এপি ৪ থেকে এপি ৫ টাওয়ার) টাওয়ারের ওপরে থাকা বৈদ্যুতিক কন্ডাক্টরের আনুমানিক ১.৫ (দেড়) কিলোমিটার দীর্ঘ ২ পিস কন্ডাক্টর (তার) কেটে নিয়ে যায় চোরেরা। যার আনুমানিক বাজারমূল্য ৪০,০০,০০০ (চল্লিশ লাখ) টাকা।

ঘটনার পরদিন সকালে সাইট ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, সহকর্মী মো. রেজাউল করিম, মোঃ সাকিরুল ইসলামসহ অন্যান্য কর্মচারীরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তার চুরির বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তীতে চুরির বিষয়টি কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.