× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গত ১৮ মাসের দুর্নীতির ফাইল খোলা হলে তরুণ উপদেষ্টারা কোথায় যাবেন- বরকত উল্লা বুলু

​মুহাম্মদ সুমন ভূঁইয়া, বেগমগঞ্জ (নোয়াখালী)

৩০ জুলাই ২০২৬, ২১:৫৮ পিএম

গত ১৮ মাসের লুটপাট ও দুর্নীতির ফাইল খোলা হলে তরুণ উপদেষ্টারা কোথায় যাবেন—এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু।

​তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছেন, তারেক রহমান সেভাবেই কাজ করবেন। তিনি ১ সেকেন্ডের জন্যও দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করবেন না।

​বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার খাল খনন, উন্নয়ন ও খালপাড়ে ওয়াকওয়ে নির্মাণকাজের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বরকত উল্যাহ বুলু আরো বলেন, তারেক রহমানকে ৫ বছর সঠিকভাবে দেশ পরিচালনার সুযোগ দিলে বাংলাদেশ ২৫ বছর এগিয়ে যাবে। এছাড়া সিটি করপোরেশন গঠনের বিষয়েও তিনি গণভোট আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফজলুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন,  ও সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম এবং উপজেলা বিএনপির সদস্য আহসান উল্লাহসহ স্থানীয় নেতারা।

​দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই খাল খনন ও ওয়াকওয়ে নির্মাণকাজের উদ্বোধন করায় চৌমুহনী কলেজের সাবেক ছাত্রনেতা ও ঠিকাদার মোশারফ হোসেন সাবেক সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

​প্রকল্পের কাজ সম্পন্ন হলে বেগমগঞ্জে বন্যা ও জলাবদ্ধতাসহ নানাবিধ নাগরিক সমস্যার সমাধান হবে বলে স্থানীয় সর্বস্তরের জনগণ আশাবাদ ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.