× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে মৌলভীবাজারে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

৩০ জুলাই ২০২৬, ২১:৫৭ পিএম

মৌলভীবাজারে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কৌশলগত পরিকল্পনা প্রণয়নে নগরভিত্তিক পানি চক্রের টেকসই রূপান্তর প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১ টার দিকে শহরের অভিজাত রেস্ট ইন হোটেল এর সেমিনার হলে শুরু হয় এই কর্মশালা।

নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে ও  মৌলভীবাজার পৌরসভা এবং  এসএনভি-র যৌথ উদ্যেগে মৌলভীবাজার পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কৌশলগত পরিকল্পনা প্রণয়ন  কর্মশালা ’ আয়োজন করা হয়। 

মৌলভীবাজার পৌরসভা সহকারী প্রকৌশলী মো: আনোয়ার শাদাত এর সভাপতিত্বে ও এসএনভির ক্লাসটার কো-অর্ডিনেটর মোছাম্মদ রাহিমা বেগম এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন। 

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নিজের অভিজ্ঞতার আলোকে প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন। 

কর্মশালায় কনজার্ভেন্সি ইন্সপেক্টর, ব্যবসায়ী প্রতিনিধি, এলজিইডি প্রতিনিধি, সাংবাদিক, টিএলসিসি মেম্বার ও নাগরিক প্রতিনিধি সহ পৌরসভার  কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, এই কর্মশালার মাধ্যমে মৌলভিবাজার পৌরসভা , পরিবেশ অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা বিভাগ এবং অন্যান্য অংশীদারদের সাথে যৌথভাবে একটি বাস্তবসম্মত ও কার্যকর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কৌশলগত পরিকল্পনা এবং বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা মূলত এই আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য । 

অনুষ্ঠানের প্রধান অতিথি ও মৌলভীবাজার পৌরসভার প্রশাসক তানভীর হোসেন বলেন, পরিচ্ছন্ন নগর অবশ্যই আমাদের দরকার, যেহেতু মৌলভীবাজার শহরকে ক্লিন সিটি বলা হয়, আমরা নিজেরাও দাবি করি এই শহর ক্লিন সিটি। হাওর পাহাড় বেষ্টিত এই শহর। সুতরাং এখানে বর্জ্য ব্যবস্থাপনায় একটি উন্নত পদ্ধতি প্রয়োজন। আমরাও আশা করি মৌলভীবাজার পৌরসভার নাগরিকরা একটা উন্নত বর্জ্য ব্যবস্থাপনা পাবেন। এটার জন্য সরকারের তহবিল আশা করছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.