× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল ফ্রিজ টিভি কাপ টুর্নামেন্টের সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মো: তুহিন ফয়েজ, চাঁদপুর

২৭ জুলাই ২০২৬, ২২:০৩ পিএম

মতলব উত্তর উপজেলার কাশিমনগর যুবসমাজের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল ফ্রিজ টিভি কাপ টুর্নামেন্টের সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই ) বিকালে ওটারচর উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় অংশগ্রহণ করেন সাদুল্লাহপুর ইউপি একাদশ ও কেশাইরকান্দী ইয়াং স্পোটিং ক্লাব ৷

খেলায় টাইব্রেকারে ৩- ২ গোলে কেশাইরকান্দী ইয়াং স্পোটিং ক্লাবকে হারিয়ে সাদুল্লাহপুর ইউপি একাদশ চ্যাম্পিয়ন হন ৷  প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন সপন ৷

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ থেকে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর 'জিরো টলারেন্স' (শূন্য সহনশীলতা) নীতি ঘোষণা করেছেন। তারই ধারাবাহীকতায় কাশিমনগর যুবসমাজের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল ফ্রিজ টিভি কাপ টুর্নামেন্টের সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ৷ আমি ধন্যবাদ জানাই খেলার আয়োজক কমিটিকে ৷

তিনি আরো বলেন, আমাদের এই যুবসমাজকে মাদক, ইবটেজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে রাখার জন্য খেলাধুলা খুবই জরুরী ৷ যুবকরা যদি খেলার মাঠে ফিরে আসে তাহলে তারা মাদক,ইবটেজিং, কিশোরগ্যাংসহ অন্যায় কাজ থেকে দুরে থাকবে এবং পড়ার টেবিলে বসবে পড়াশোনায় মনোযোগ দিবে তাই খেলাধুলার কোন বিকল্পনেই ৷

মতলব উত্তর উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী সোহেল পাটোয়ারীর সভাপতিত্বে ও গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম ,যুগ্ম সাধারণ সম্পাদক মো. অলিউল্লাহ অলু, সহ-সভাপতি মো. শ্যামল কাজী,শ্রমিকদলের সভাপতি সাদরুল আমিন, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মুকুল প্রধান, গজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. কবির প্রধান, গজরা ইউনিয়ন যুবদলের সহসভাপতি তাজুল ইসলাম,গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুমন বেপারী, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো.  আলম প্রধান, গজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুমন সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গজরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো: নুরুল আমিন মাস্টার, সমাজসেবক হান্নান কাজী, জলিল মেম্বার,হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক বাবু বলরাম গোস্বামী ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.