× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিরিয়ড নিয়ে প্রচলিত কুসংস্কার ভাঙার আহ্বান জানাল সোফি বাংলাদেশ নিবেদিত ‘মনের কথা’-এর চতুর্থ পর্ব

২৫ জুলাই ২০২৬, ১৭:৩৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নারীর মাসিক স্বাস্থ্য নিয়ে বৈজ্ঞানিক সচেতনতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সামাজিক কুসংস্কার দূর করার লক্ষ্য নিয়ে বাংলাদেশের প্রথম ও একমাত্র পিরিয়ড-কেন্দ্রিক টেলিভিশন অনুষ্ঠান সোফি বাংলাদেশ নিবেদিত "মনের কথা"-এর চতুর্থ পর্ব আজ (২৪ জুলাই) GTV-তে প্রচারিত হয়েছে। এবারের পর্বের মূল প্রতিপাদ্য ছিল পিরিয়ড নিয়ে প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কারের বৈজ্ঞানিক ব্যাখ্যা, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক সহজ ভাষায় বিভিন্ন প্রচলিত বিশ্বাসের সত্যতা তুলে ধরেন।

অনুষ্ঠানে আলোচনা করা হয়, পিরিয়ডের সময় আচার বা টকজাতীয় খাবার খেলে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় কিংবা মাসিক চলাকালে কোনো নারী আচার স্পর্শ করলে তা নষ্ট হয়ে যায়, এ ধরনের ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। পাশাপাশি পরিমিত খাদ্যাভ্যাস এবং অতিরিক্ত লবণ গ্রহণ এড়ানোর মতো বাস্তব স্বাস্থ্যপরামর্শও তুলে ধরা হয়।

এছাড়া পিরিয়ডের সময় গোসল বা চুল ধোয়া ক্ষতিকর, এমন বহুল প্রচলিত ধারণারও বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসক জানান, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজনে উষ্ণ পানিতে গোসল করা মাসিকের সময় আরাম বাড়াতে এবং পেশির টান ও ব্যথা কমাতে সহায়ক হতে পারে।

পর্বটিতে আরও আলোচনা করা হয়, মাসিকের সময় হালকা ব্যায়াম, হাঁটা কিংবা দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাওয়া সম্পূর্ণ নিরাপদ এবং অনেক ক্ষেত্রে শারীরিক অস্বস্তি কমাতে সহায়ক। একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ভুল ধারণা, মাসিকের রক্ত "অশুদ্ধ" বা "বিষাক্ত", এরও বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরা হয়। দর্শকদের জানানো হয়, মাসিক একটি সম্পূর্ণ স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং এটি নারীর সুস্থ প্রজননস্বাস্থ্যেরই অংশ।

অনুষ্ঠানে আরও আলোচনা করা হয় পিরিয়ডকে ঘিরে প্রচলিত অতিপ্রাকৃত ভয় ও কুসংস্কার নিয়ে। মাসিকের সময় নারী জিন-ভূতের আক্রমণের শিকার হন কিংবা গাছপালা স্পর্শ করলে গাছ শুকিয়ে যায়, এ ধরনের বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে বিশেষজ্ঞ চিকিৎসক ব্যাখ্যা করেন। বরং এ ধরনের কুসংস্কার নারীদের অযথা মানসিক চাপ ও সামাজিক সংকোচের মধ্যে রাখে বলেও উল্লেখ করা হয়।

'মনের কথা'-এর অন্যতম আকর্ষণ ছিল লাইভ কল-ইন পর্ব, যেখানে দর্শকরা সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলে তাঁদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানার সুযোগ পান। পিরিয়ড নিয়ে যে বিষয়গুলো অনেকেই পরিবার বা বন্ধুদের সঙ্গেও সহজে আলোচনা করতে পারেন না, সেগুলো নিয়েই খোলামেলা কথা বলার একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য পরিসর তৈরি করেছে অনুষ্ঠানটি।

সোফি বাংলাদেশ বিশ্বাস করে, পিরিয়ড নিয়ে প্রচলিত কুসংস্কার ভাঙতে বৈজ্ঞানিক তথ্যভিত্তিক সচেতনতা এবং উন্মুক্ত আলোচনা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই "মনের কথা" ধারাবাহিকভাবে দেশের নারী ও কিশোরীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক তথ্য সহজ ভাষায় তুলে ধরছে এবং মাসিক নিয়ে নীরবতা ও ভ্রান্ত ধারণা দূর করতে কাজ করে যাচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.