× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তোলপাড়ের পর কমলগঞ্জে তদন্ত দল, ক্ষতিগ্রস্ত বাগান ঘুরে দেখলেন কর্মকর্তারা

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

২৫ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে ফল পাকার ঠিক আগমুহূর্তে ১,২০০ ফলন্ত কমলা গাছ কেটে ফেলার ঘটনাটি জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা, দৈনিক কালবেলা ও এনটিভি অনলাইনে তোলপাড় করা সংবাদ প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার মধ্যে সরকারের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

গত বৃহস্পতিবার(২৩ জুলাই) সকাল ১১টার দিকে তদন্ত দলের প্রধান ও সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান এর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বনবিটের কালিঞ্জি এলাকার বন বিভাগের উচ্ছেদ করা ক্ষতিগ্রস্ত কমলা বাগান পরিদর্শন করতে আসেন। 

উচ্চ পর্যায়ের ওই কমিটিতে সদস্যরা হলেন সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আব্দুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনা আক্তার। নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্ত কমলা বাগান পরিদর্শন করেন। এ সময় তারা ভুক্তভোগী কমলা চাষি সালমা বেগম ও  তাঁর স্বামী আলিম উল্লা, শ্বশুর ও শ্বাশুরী এবং উচ্ছেদে নেতৃত্বে দেয়া সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয়দের বক্তব্য পৃথক পৃথক ভাবে শুনেন এবং ঘটনাস্থল নিবিরভাবে পর্যবেক্ষণ করেন । তদন্ত চলাকালে সেখানে অনেক গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

পরিদর্শন শেষে অপেক্ষমান সাংবাদিকরা তদন্ত দলের প্রধান আশরাফুর রহমান এর বক্তব্য জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘মৌলভীবাজারে কমলা গাছ কাটার ঘটনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার মহোদয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সংশ্লিষ্টদের বক্তব্য নিয়েছি এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। সবকিছু পর্যালোচনা করে দ্রুত তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে। এরপর সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।’ এর আগে ২২ জুলাই বুধবার সরকারের নির্দেশে ফলন্ত কমলা গাছ কাটার ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 

তদন্ত কমিটির সদস্য ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনা আক্তার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুব দ্রুতই এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে কিছু বলতে পারছি না। 

এর আগে ১৬ জুলাই কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় বন বিভাগের অভিযানে দীর্ঘ আট বছর ধরে ৫ একর জায়গার উপর তিলে তিলে গড়ে তোলা সালমা বেগম ও আলিম উল্লা দম্পতির ফলন্ত কমলা বাগানটি ধ্বংস করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, এনজিও থেকে চড়া সুদে ১৫ থেকে ২০ লাখ টাকা ঋণ নিয়ে গড়া এই বাগানের ফল বিক্রি করে ঋণের বোঝা শোধ করার স্বপ্ন থাকলেও, নিয়মিত মাসোহারা দিতে না পারায় প্রতিহিংসামূলকভাবে তাদের এই বাগান কেটে ফেলা হয়েছে। বিভিন্ন এনজিও থেকে নেওয়া প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ঋণ বিনিয়োগ করা হয় এই বাগানে। তাদের দাবি, আরও প্রায় তিন মাস পর বাগান থেকে ২৫ থেকে ২৬ লাখ টাকার ফল বিক্রি করে ঋণের বড় একটি অংশ পরিশোধ করার পরিকল্পনা ছিল। কিন্তু বন বিভাগের অভিযানে সেই স্বপ্ন মুহূর্তেই ধুলিস্যাৎ হয়ে গেছে। এ ঘটনার পিছনে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের দায়ী করছেন এই দম্পতি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.