× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরগঞ্জে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ সাইনবোর্ড ঝুলিয়ে কথিত ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

২৩ জুলাই ২০২৬, ১৭:২৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মাদকের বিরুদ্ধে তীব্র ক্ষোভের জেরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কথিত মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর করেছেন স্থানীয় জনতা। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের সরাতি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভাঙচুরের পাশাপাশি ওই বাড়িতে একটি সাইনবোর্ড ঝুলিয়ে বড় করে লিখে দেওয়া হয়েছে ‘মাদকে ব্যবসায়ীর বাড়ি’।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আবুল (৫০) দীর্ঘ দিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন। তার এই অপকর্মে জড়িয়ে পড়েছেন পরিবারের অন্য সদস্যরাও। বড় ছেলে শাহআলমের (২৮) বিরুদ্ধে ইয়াবা বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া আবুলের স্ত্রী সাহানা (৩৮) বাড়িতে থেকে পুরো কারবার তদারকি করতেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ একপর্যায়ে গণরোষে রূপ নেয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসী একত্রিত হয়ে ওই বাড়িতে চড়াও হন এবং ভাঙচুর চালান।

এ বিষয়ে স্থানীয় যুবক ইয়াসিন বলেন, "এটি কোনো ব্যক্তিগত প্রতিশোধ নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার এক মরিয়া প্রতিবাদ।"

ঘটনাটির বিষয়ে জানতে চাইলে আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন জানান, আবুল নামের ওই ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এমন তথ্য তাদের কাছে রয়েছে। তবে বাড়ি ভাঙচুরের এই ঘটনার বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে জানান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী কোনো আইনি পদক্ষেপ নেওয়ার খবর পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.