× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়াইগ্রামে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

২২ জুলাই ২০২৬, ২০:৩৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নাটোরের বড়াইগ্রামে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে বনপাড়া পৌর মিলনায়তনে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর এবং মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল-আরাফাত শান্ত।

এসময় মানব কল্যাণ ফাউন্ডেশনের বড়াইগ্রাম সভাপতি সালমান শাহ শিমুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাহসিনুর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালিয়া শাখার সভাপতি মোঃ শাহারিয়ার হোসেন আশিক, বাগাতিপাড়া শাখার সভাপতি মোঃ সৌরভ হোসেন প্রমুখ।

এ সময় অতিথিরা কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজকে নৈতিকতা, মানবিকতা এবং শান্তির পথে পরিচালিত করে। তারা মানব কল্যাণ ফাউন্ডেশনের এ ধরনের ধর্মীয় ও মানবকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় মোট ৬০টি পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।

একই সাথে মানব কল্যাণ ফাউন্ডেশনের নিয়মিত রক্ত দাতাদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.