× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবাসন অর্থায়নে একসঙ্গে কাজ করবে আইপিডিসি ফাইন্যান্স ও রে হোয়াইট লিমিটেড

২২ জুলাই ২০২৬, ১৯:০১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রে হোয়াইট লিমিটেড সম্ভাব্য ফ্ল্যাট ও আবাসন ক্রেতাদের জন্য গৃহঋণ সুবিধা আরও সহজলভ্য এবং আকর্ষণীয় করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে রে হোয়াইট লিমিটেড-এর রিয়েল এস্টেট খাতে অভিজ্ঞতা এবং আইপিডিসি ফাইন্যান্স-এর গ্রাহককেন্দ্রিক গৃহঋণ সেবাকে একত্রিত করে বাড়ি কেনার প্রক্রিয়াকে আরও সহজ, সাশ্রয়ী ও সুবিধাজনক করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর পক্ষে প্রতিষ্ঠানটির হেড অব ডিস্ট্রিবিউশন (রিটেইল বিজনেস) মোহাম্মদ শহিদুল ইসলাম এবং রে হোয়াইট লিমিটেডের পক্ষে চিফ অপারেটিং অফিসার সুজন কে. পল চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের হেড অব মর্টগেজ (রিটেইল বিজনেস) মেহেদী মাহমুদ খান এবং হেড অব হোম লোন সেলস (মেট্রো) মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া রে হোয়াইট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

এই অংশীদারিত্বের আওতায় রে হোয়াইট লিমিটেড-এর নির্বাচিত আবাসন প্রকল্পের ক্রেতারা বিশেষ বুকিং অফার, সম্পত্তির মূল্যে বিশেষ সুবিধা, প্রতিযোগিতামূলক সুদের হারে গৃহঋণ এবং ঋণ প্রসেসিং ফিতে বিশেষ ছাড়সহ বিভিন্ন আকর্ষণীয় সুবিধা পাবেন। পাশাপাশি গ্রাহকদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে ডিজিটাল প্রচারণা ও বিপণন কার্যক্রম পরিচালনা করবে।

এই উদ্যোগের মাধ্যমে রিয়েল এস্টেট সেবা এবং গ্রাহকের প্রয়োজন অনুযায়ী গৃহঋণ সুবিধাকে একই প্ল্যাটফর্মে সমন্বিত করা হবে, যাতে বাড়ি কেনার পুরো প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং নির্বিঘ্ন হয়। এর ফলে সম্ভাব্য ক্রেতারা সম্পত্তি নির্বাচন থেকে শুরু করে অর্থায়নের পুরো প্রক্রিয়াটি আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করার সুযোগ পাবেন।

এই অংশীদারিত্ব আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর উদ্ভাবনী ও সহজলভ্য আর্থিক সেবা প্রদানের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। একই সাথে দেশের ব্যক্তি ও পরিবারের ক্রমবর্ধমান আবাসন চাহিদা পূরণ এবং নিজস্ব বাড়ির স্বপ্ন বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.