চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯০নং মান্দারতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির মহিউদ্দিন আহম্মেদ সোহেল সভাপতি ও বিল্লাল হোসেন শান্ত সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ৷
মঙ্গলবার ৯০নং মান্দারতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আনিছুর রহমান ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে উক্ত কমিটি গঠন করা হয় ৷
কমিটির অন্যান্যরা হলো- মহিলা বিদ্যুৎসাহী মীর রেহেনা, অভিভাবক সদস্য কবির হোসেন, রাবেয়া আক্তার,নুপুর আক্তার,জমিদাতা প্রতিনিধি সৈয়দ আলী,সদস্য শিক্ষক শিরিনা আক্তার, শিক্ষক প্রতিনিধি আহম্মদ হোসেন, (অব: ) সরকারী কর্মকর্তা মহবুবুর রশিদ,ইউপি সদস্য মো: আলী রাজা বেপারী, সদস্য সচিব
৯০নং মান্দারতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্ৰধান শিক্ষক জেসমিন আক্তার ৷ সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বাগান বাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ৯০নং মান্দারতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি
মহিউদ্দিন আহম্মেদ সোহেল ও যুবদলের নেতা সহসভাপতি বিল্লাল হোসেন শান্তকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন মহল তাঁদের কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁদের দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্ষমতার মাধ্যমে ৯০নং মান্দারতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কমিটি।