চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুন্সিরকান্দি-লবাইরকান্দি ব্রিজ থেকে ব্রাহ্মণচক কলসভাঙ্গা ব্রিজ পর্যন্ত পানি নিস্কাশনের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দীন।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টায় উপজেলায় দুর্গাপুর ইউনিয়নের লবাইরকান্দি ব্রিজ এলাকায় এ উপলক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এমপি ড. জালাল উদ্দীন আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দীন এমপি বলেন, আমাদের বিএনপি'র সরকার গ্রামের অবহেলিত মানুষের উন্নয়নের সরকার কৃষক বান্ধব সরকার ৷
তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষিবান্ধব আদর্শ অনুসরণ করে দেশব্যাপী খাল খননের উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় মতলব উত্তরের এ শুরুতপূর্ণ খাল পুনঃখননের কাজ শুরু হলো.” তিনি আরও জানান, খাল পুনঃখনন শেষে খালের দুই তীরে বৃক্ষরোপণ করা হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, চাঁদপুর জেলা বিএনপি‘র সদস্য আলমগীর সরকার প্রমুখ ৷
মুন্সিরকান্দি-লবাইরকান্দি হয়ে কালীপুর পর্যন্ত পানি নিষ্কাশন খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে সেইখালে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন,মতলব উত্তর উপজেলা বিএনপি‘র সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, মতলব উত্তর উপজেলার প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, মতলব উত্তর উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুরআমিন সপন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও জেলা বিএনপি‘র সহ-সভাপতি খায়রুল হাসান বেনু,ছেংগারচর পৌরবিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ৷
উপজেলা মহিলাদলের সভানেত্রী ফারজানা সরকার, এবং উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।