× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভা অনুষ্ঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা

১৬ জুলাই ২০২৬, ২০:৩১ পিএম

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে অবস্থিত হোটেল টাইগার প্লাজার কমিউনিটি সেন্টারে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ।

স্মরণসভায় বক্তারা জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় বক্তারা গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রসমাজের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ, গণতন্ত্র ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ রিপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মানিক, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক বাবু ও আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন অভি, শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক গেলাম মোস্তফা, বেলাল, মিল্টন, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন, তালা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এস কে ফারুক হোসেন, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পারভেজ ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, কলারোয়া পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রিন্স, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ শাহজুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি রাব্বি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল, সহ-সভাপতি আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক ইভান, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সাবেক সদস্য সচিব আজমাউল হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক নাইমুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিপন ও বর্তমান সভাপতি সোহাগ, কেবিএ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রন্টি ও বর্তমান সভাপতি ইমরান, দেবহাটা কলেজ ছাত্রদলের সভাপতি টিপু, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, মহাসিন কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাতসহ উজ্জ্বল, মাসুদ রানা, হাফিজ, মিনহাজ, মোর্তজা, তৌহিদ, জাকির, পলাশ, নাছিম, সাইদ, রিন্টু, জাহিদ, নাহিদ, জীবন এবং জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেষে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.