× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি

ডেস্ক রিপোর্ট।

১৪ জুলাই ২০২৬, ১০:৩৮ এএম

ছবি: সংগৃহীত।

২০২৪-এর কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রতীক এবং আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের নিজ ক্যাম্পাস রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এখনো বিভিন্ন কোটার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলমান। বিশেষ করে পোষ্য কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা। 

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে পোষ্য, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধীসহ সরকার নির্ধারিত বিভিন্ন কোটার আওতায় শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি ও চূড়ান্ত ভর্তি-সংক্রান্ত নোটিশেও কোটাভিত্তিক ভর্তির বিষয়টি উল্লেখ রয়েছে।

বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও সচেতন মহলে নতুন করে প্রশ্ন উঠেছে। যে আন্দোলনের অন্যতম দাবি ছিল বৈষম্যমূলক কোটা ব্যবস্থার সংস্কার, যে আন্দোলনের শহীদের রক্তে ভিজে আছে এখানকার মাটি সেই আন্দোলনের স্মৃতিবাহী বিশ্ববিদ্যালয়েই কেন এখনো কোটা পদ্ধতিতে ভর্তি অব্যাহত থাকবে? আন্দোলনের মূল চেতনা ছিল মেধাভিত্তিক ও বৈষম্যহীন নিয়োগ ও ভর্তি ব্যবস্থা নিশ্চিত করা। তাই শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটাভিত্তিক ভর্তি চালু থাকা দুঃখ আর হতাশার। 

শহীদ আবু সাঈদের সহযোদ্ধা বেরোবি শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে যিনি প্রাণ বিসর্জন দিলেন তারই বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তিতে পোষ্য কোটায় মূল্যয়ন  মোটেও কাম্য নয়, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসন যদি এই অযৌক্তিক কোটার মূল্যয়ন বাতিল না করে তবে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

শহীদ আবু সাঈদের আরেক সহযোদ্ধা জাহিদ হাসান জয় বলেন, বর্তমানে প্রয়োজন একটি স্বচ্ছ, ন্যায়সংগত ও সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য ভর্তি ব্যবস্থা, যাতে একদিকে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত হয় এবং অন্যদিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রের ইতিবাচক বৈষম্যের নীতিও যথাযথভাবে বাস্তবায়িত হয়। এই বিশ্ববিদ্যালয়ে এখনো এধরনের ভর্তি প্রক্রিয়া লজ্জাজনক। শহীদ আবু সাঈদের আত্মত্যাগ শুধু একটি ঘটনার স্মৃতি নয়, এটি ন্যায্যতা ও সমঅধিকারের প্রতীক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ে আছে তাই এখানেও আছে। এটি পুরো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সমন্বিত কমিটির সিদ্ধান্ত। এ বিষয়ে সমালোচনা হলে পুনঃবিবেচনা করা হবে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.