নড়াইলের লোহাগড়ায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও গ্রীষ্মকালীন সবজির বীজসহ অন্যান্য উপকরণ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকাল ৪ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামানের সঞ্চালনায়
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী এ এম হেলালুর রহমান, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হেমায়েত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সামসুল হক আজাদ, বিএনপি নেতা ইমরুল হাসান, মোঃ জাকির হোসেন সহ প্রমুখ।
এ সময় লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রান্তিক কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে , এ বছর উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৬ হাজার ৫৭০ টি গাছের চারা বিতরণ করা হয়। কৃষক প্রতি পাঁচটি চারা, গাছ প্রতি ৫ কেজি করে ২৫ কেজি জৈব সারসহ বাঁশের খুটি বিনামূল্যে বিতরণ করা হয়।