× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করার চেষ্টায় এক শিক্ষার্থী বহিষ্কার

হৃদয় হাসান, মাদারগঞ্জ (জামালপুর)

০৯ জুলাই ২০২৬, ১২:৪৬ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এইচএসসি (বিএমটি) পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির ব্যবসায় গণিত ও পরিসংখ্যান পরীক্ষা চলাকালে মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থী মির্জা কবির টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. কামরুজ্জামান।

তিনি বলেন, ব্যবসায় গণিত ও পরিসংখ্যান পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থী পরীক্ষার বিধি লঙ্ঘন করে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টা করেন। বিষয়টি ধরা পড়লে পরীক্ষার বিধিমালা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।

জানা যায়, পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহারের চেষ্টা করছিল। এ সময় কেন্দ্রে দায়িত্বে থাকা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কেন্দ্র তদারকি কর্মকর্তা রহুল আমিন কেন্দ্র পরিদর্শনে গিয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে পরীক্ষার বিধি অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কেন্দ্র তদারকি কর্মকর্তা রহুল আমিন বলেন, পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সে মোবাইল ফোনটি লুকানোর চেষ্টা করলেও তাকে হাতেনাতে ধরা হয়।

তিনি আরও বলেন, “পরীক্ষার হলে কোনো ধরনের নকল বা অনিয়ম বরদাস্ত করা হবে না। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমাদের তদারকি অব্যাহত থাকবে।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.