× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোনা পুলিশ সুপার তরিকুল ইসলাম

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা

০৮ জুলাই ২০২৬, ১৬:২৭ পিএম

আইনশৃঙ্খলা রক্ষা আর অপরাধ দমনের পাশাপাশি পুলিশ যে জনগণের প্রকৃত বন্ধু হতে পারে, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম। শুধু পেশাগত দায়িত্ব পালনই নয়, বরং অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি আজ জেলাজুড়ে "মানবিক পুলিশ সুপার" হিসেবে পরিচিতি লাভ করেছেন।

একজন দক্ষ ও দূরদর্শী কর্মকর্তা হিসেবে তিনি নেত্রকোনা জেলায় যোগদানের পর থেকেই সাধারণ মানুষের জন্য পুলিশের দরজা সব সময়ের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। থানায় সেবা নিতে আসা কোনো অসহায় মানুষ যেন হয়রানির শিকার না হয়, তা তিনি কঠোরভাবে মনিটরিং করছেন।

 সমাজের অবহেলিত, দুস্থ এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষের কথা অত্যন্ত ধৈর্য সহকারে শোনেন এবং তাৎক্ষণিক আইনি ও মানবিক সহায়তা প্রদান করেন। সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনতে তিনি নিয়মিত গণশুনানির আয়োজন করছেন, যা পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে দিয়েছে।

মাদক, জুয়া, কিশোর গ্যাং এবং নারী নির্যাতনের বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি জেলাবাসীর মনে এক বিশাল স্বস্তি এনে দিয়েছে। জিডি বা মামলার ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে দালালের খপ্পরে না পড়ে, সে ব্যাপারে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছেন।

"পুলিশই জনতা, জনতাই পুলিশ"—এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে তিনি নেত্রকোনাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এই মানবিক উদ্যোগ ও নিষ্ঠা সত্যি প্রশংসনীয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.