× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা সাংবাদিক ইয়াসীন সুমনের

ইমাম হোসেন খাঁন, দাগনভূঞা(ফেনী)

০৮ জুলাই ২০২৬, ১২:১৬ পিএম

ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতা মো. ইয়াসীন সুমন। তিনি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

ইয়াসীন সুমন জানান, দীর্ঘদিন সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি স্থানীয় সরকারে জনগণের সেবা করতে চান। এ লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নিউজ২৪-এর ফেনী প্রতিনিধি, দৈনিক ইনকিলাবের দাগনভূঞা উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা প্রেস ক্লাবের সভাপতি এবং সামাজিক সংগঠন ‘তৃণমূল ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক। তাঁর বাবা বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা। তাঁর স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তাঁর শিক্ষাগত যোগ্যতা বি.কম।

নির্বাচিত হলে ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও সালিশ বাণিজ্য প্রতিরোধ, ইন্সাফভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষার মানোন্নয়ন, বেকারত্ব নিরসনে উদ্যোগ গ্রহণ, রাস্তাঘাটের উন্নয়ন এবং নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ইয়াসীন সুমন।

তিনি বলেন, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই। ইয়াকুবপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত করাই আমার লক্ষ্য।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.