× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল, গুলি-এস্কাফ উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন।

০৮ জুলাই ২০২৬, ১১:৩৫ এএম । আপডেটঃ ০৮ জুলাই ২০২৬, ১১:৪৫ এএম

ছবি: সংবাদ সারাবেলা।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

মঙ্গলবার (৮ জুলাই) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাধবখালী বিওপির টহল দল জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের ৭০/৬-এস সীমান্ত পিলার এলাকা দিয়ে চোরাচালানের চেষ্টা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে টহল দলের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত চোরাকারবারি একটি প্লাস্টিকের নেটের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও এস্কাফ সিরাপ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.