× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাসিরনগরে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমএ হান্নান

০৬ জুলাই ২০২৬, ২০:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।

শনিবার বিকেলে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইট সলিং, রিটেইনিং ওয়াল ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া বেনু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উদ্বোধন অনুষ্ঠানে এমএ হান্নান বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়নই টেকসই উন্নয়নের ভিত্তি। সড়কের উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আসে। সরকারের চলমান উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, মন্দির ও শ্মশানঘাটসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নেও কাজ করছে। তৃণমূল মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.