× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিকাশ ঈদ সালামি ক্যাম্পেইনে কনটেন্ট তৈরি করে পুরস্কার জিতলেন

০৪ জুলাই ২০২৬, ১৭:৫৬ পিএম

গত ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত ‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ’ কনটেন্ট জেনারেশন ক্যাম্পেইনে অংশ নিয়ে পুরস্কার জিতেছেন বিকাশ-এর ডিস্ট্রিবিউশন হাউজের অধীনে কাজ করা ১০০ কর্মী। বৃহস্পতিবার (২ জুলাই) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ বিশ্লেষণ

সারাদেশের মাঠপর্যায়ের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের কর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই ব্যতিক্রমী ক্যাম্পেইনে ইউটিউব ও টিকটকে ডিজিটাল সালামি নিয়ে সৃজনশীল কনটেন্ট তৈরি করে বিজয়ী হয়েছেন তারা

ক্যাম্পেইনের আওতায় সারাদেশের মাঠপর্যায়ের কর্মীরা ৭ হাজারেরও বেশি কনটেন্ট তৈরি ও তা ইউটিউব, টিকটকে প্রকাশ করেন। সেসব কনটেন্টের সৃজনশীলতা, দর্শক সম্পৃক্ততা এবং উপস্থাপনের দক্ষতা বিবেচনায় নিয়ে নির্বাচন করা হয় সেরা কনটেন্ট এবং তাদের নির্মাতাদের।

সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা বিজয়ী কর্মীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা এহসান পড়শী, বিকাশ-এর হেড অব ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল বিজনেস মোহাম্মদ ইরফানুল হক এবং হেড অব ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশন্স ইশতিয়াক শাহরিয়ারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জেলা ভিত্তিক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কণ্ঠশিল্পী সাবরিনা এহসান পড়শী। পরে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় মাঠপর্যায়ের কর্মীদের সৃজনশীল এই অর্জন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.