× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ২০২৬-২৭ সেশনের ‘নগর প্রতিরক্ষা দল (টিডিপি) অ্যাডভান্সড কোর্স (পুরুষ ও মহিলা)–১ম ধাপ (অনাবাসিক)’ সফলভাবে চলমান

০৪ জুলাই ২০২৬, ১৭:৫৪ পিএম

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ২০২৬-২৭ সেশনের ‘নগর প্রতিরক্ষা দল (টিডিপি) অ্যাডভান্সড কোর্স (পুরুষ ও মহিলা)–১ম ধাপ (অনাবাসিক)’ সফলভাবে চলমান

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর আনসারের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ—এই চারটি জোনের তত্ত্বাবধানে ২০২৬-২৭ সেশনের ‘নগর প্রতিরক্ষা দল (টিডিপি) অ্যাডভান্সড কোর্স (পুরুষ ও মহিলা)–১ম ধাপ (অনাবাসিক)’ সফলভাবে চলমান রয়েছে।

গত ২৮ জুন ২০২৬ থেকে শুরু হওয়া ২৮ দিনব্যাপী এ প্রশিক্ষণ আগামী ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে। চারটি জোনে একযোগে মোট ৮০০ জন (পুরুষ ও মহিলা) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। ইতোমধ্যে প্রশিক্ষণের ৬ষ্ঠ দিন সফলভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিশন "শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা" বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, আইন-শৃঙ্খলা রক্ষা, মানবাধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কমিউনিটি নিরাপত্তা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

প্রশিক্ষণের প্রথম ছয় দিনের মূল্যায়নে প্রশিক্ষণার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও শেখার আগ্রহ অত্যন্ত সন্তোষজনক। এ প্রশিক্ষণের মাধ্যমে টিডিপি সদস্য-সদস্যাদের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি আরও বিকশিত হবে, যা জননিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং জনসেবামূলক কার্যক্রমে তাদের আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.