× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেত্রকোনা জেলা সাব-রেজিস্টার অফিসে দালাল-পিয়ন সেলিমের সিন্ডিকেটের দৌরাত্ম্য, অভিযোগ

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা

০৪ জুলাই ২০২৬, ১৭:৪৯ পিএম

নেত্রকোনা জেলা সাব-রেজিস্টার অফিসকে কেন্দ্র করে একটি শক্তিশালী দালাল চক্র গড়ে উঠেছে। এই চক্রের সাথে অফিসের কিছু কর্মচারীর যোগসাজশের অভিযোগ উঠেছে।সাংবাদিকরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে গেলে তাদের উপরে শক্তিশালী সিন্ডিকেট হামলা করে ও ভিডিও ধারণে বাধা দেয়।  ভিডিও ও তথ্য-প্রমাণসহ একাধিক সেবা গ্রহীতা অভিযোগ করেছেন, সরকারি ফি’র বাইরে মোটা অংকের টাকা আদায় করা হচ্ছে।

অভিযোগকারীদের দাবি, তাদের কাছে এমন ভিডিও ফুটেজ আছে যেখানে অফিসের ভেতরে দালদের দৌরাত্ম্য এবং টাকা লেনদেনের দৃশ্য ধরা পড়েছে। সেবা গ্রহীতাদের অফিসের বিভিন্ন কক্ষে ঘোরানো এবং অতিরিক্ত টাকা দাবির কথোপকথনও রেকর্ড করা আছে বলে তারা জানান।

অভিযোগকারীদের একজন বলেন, "কিছু পিয়ন অল্প কিছুদিনের মধ্যেই লাখ লাখ টাকার মালিক হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া টাকাই তাদের আয়ের উৎস। টাকা না দিলে ফাইল মাসের পর মাস আটকে থাকে।"

 সূত্র জানায়, প্রথমে সাধারণ মানুষকে হয়রানি করা হয়। এরপর বাইরের দালরা এসে "দ্রুত কাজ করে দেওয়ার" কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এই টাকার একটি অংশ অফিসের ভেতরের লোকদের কাছে যায় বলে অভিযোগ। তাছাড়া অফিসের কর্মচারী নিজের মুখে স্বীকার করেন ক্যামেরার সামনে । 

এ বিষয়ে সাব-রেজিস্টার বলেন, "লিখিত অভিযোগ ও প্রমাণ পেলে আমরা তদন্ত কমিটি গঠন করব। দুর্নীতির সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"

ভুক্তভোগীরা ভিডিও ও তথ্য-প্রমাণসহ জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন। তারা দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.