× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশপুরে বিজিবির অভিযান: ভারতীয় ওষুধ ও কীটনাশক উদ্ধার!

আব্দুল্লাহ আল মামুন।

০২ জুলাই ২০২৬, ১৮:২১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ এবং কীটনাশক উদ্ধার করেছে। গত বুধবার (১ জুলাই ) রাতে সীমান্তের বিভিন্ন এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত বুধবার আনুমানিক সন্ধ্যা দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬২/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদুর্গাপুর গ্রামস্থ মো. আবুল হোসেনের বাঁশের ঝাড়ের মধ্যে একটি অভিযান চালানো হয়। সুবেদার মো. ফিরোজ খান-এর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।

অন্যদিকে, নতুনপাড়া বিওপির অধীনস্থ সীমান্ত পিলার-৬৬/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের একটি আম বাগানের মধ্যে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মো. আনিছুর রহমান-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

উভয় অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামাল জব্দের পর পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.