× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাজার কোটির রাসিক বাজেটে গণমাধ্যমকর্মীদের প্রশ্নোত্তর

অধিবেশনে উত্থাপিত নাগরিক, সমস্যার সমাধান ঐদিনরাতে

রাজশাহী ব্যুরো

০১ জুলাই ২০২৬, ২১:১৭ পিএম

মঙ্গলবার (৩০ জুন) বিকেল চারটায় রাজশাহী সিটি করপোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধনী ও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। 

এক হাজার নয় কোটি টাকার বাজেট ঘোষনাকালের একটি সেশনে গণমাধ্যমকর্মীদের জন্য রাখা হয়েছিল প্রশ্নোত্তর পর্ব। উক্ত সেশনে বিভিন্ন মিডিয়া হাউজে কর্মরত গণমাধ্যমকর্মীরা সংশোধীত ও প্রস্তাবিত বাজেট নিয়ে উত্থাপন করেছিলেন নানা প্রশ্ন। এছাড়াও নগরবাসির চলমান কিছু ভোগান্তির সমাধান নিয়েও গণমাধ্যমকর্মীরা জানতে চেয়েছিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের কাছে। তারমধ্যে অন্যতম বিষয় ছিল, মহানগরীতে চলমান নির্মাণাধীন ফ্লাইওভারের অসমাপ্ত কাজ ও কাজের অগ্ৰগতি নিয়ে। কয়েকবছর ধরে চলা কচ্ছপগতির কাজের প্রেক্ষিতে নগরবাসি ও চলাচলকারিদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও প্রশ্ন তোলা হয়েছিলো সংশোধনী ও প্রস্তাবিত বাজেটে একশো কোটি টাকার পার্থক্যের কারন; কেউবা জানতে চেয়েছেন ঈদুল আযহাতে বিলিকরা প্রায় নব্বই হাজার পরিবেশ বান্ধব ব্যাগের হিসেব নিকেষ, কেউ চেয়েছেন, দুটো স্টেডিয়াম থাকার পরেও কেনো ব্যয়বহুল আরো একটি স্টেডিয়াম নির্মাণের কারণ, কেউবা জানতে চেয়েছিলেন রাজশাহী চিড়িয়াখানা ও উদ্যানের অগ্ৰগতি সম্পর্কে। কমবেশি প্রায় প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন রাসিক প্রশাসক ও বাজেট ঘোষণাকারী মাহফুজুর রহমান রিটন।

এমন নানাবিষয়ের মধ্যে একজন সাংবাদিক তুলে ধরেছিলেন রাজশাহী শহরের সেরিকালচার সংলগ্ন স্টেশন রোডের খানাখন্দে ভরা একাংশ ভঙ্গুর রাস্তার কথা। সড়কটি রেলওয়ে স্টেশন-ঢাকা বাস্ট, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রুয়েট-রাবি যাবার অন্যতম সড়ক। তাই যোগাযোগ ও যাতায়াতের কারনে সড়কটির গুরুত্ব অনেকবেশি। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী অবস্থায় পরে থাকা রাস্তাটির জন্য জনগণ ও চলাচলকারীদের ভোগান্তি ছিল অন্তহীন। 

বাজেট অধিবেশন শেষে কর্তৃপক্ষ ঐদিন রাতেই রাসিক উক্ত স্থানটি মেরামতের জন্য কর্মীবাহিনী পাঠান। রাত দশটা নাগাদ সেই খানাখন্দে ভরা চলার অনুপযোগি রাস্তাটি মেরামত করে দেন। রাসিক কর্তৃপক্ষের এমন দ্রুতগতির পদক্ষেপে ঐ এলাকার স্থানীয়বাসিন্দারা সহ চলাচলকারিরা অবশেষে পরিত্রাণ পেলো। মন্তব্য করতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সার প্যাটলার ও গাড়ি চালকরা বলেন, রাস্তাটির ঐঅংশ মেরামত না করলে বর্ষাকালীন সময়ে ভোগান্তি ও ঝুঁকি বাড়তো কয়েকগুণ। রাসিকের এমন দ্রুতগতিত সেবাতে খুশি হয়েছেন স্থানীয়রাসহ চালকরা।

১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে। আয় ও ব্যয় সমপরিমাণ ধরেই এই বাস্তবসম্মত বাজেট নির্ধারণ করা হয়েছে বলে দাবি রাসিক কর্তৃপক্ষের। ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা। সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.