চাঁদপুরে নবাগত জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১ জুলাই) বিকেল সাড়ে ৪ টায়, পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে, মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও ক্রাইম) লুৎফর রহমানের পরিচালনায়, বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি বি এম হান্নান, রহিন বাদশা, শাহাদাত হোসেন শান্ত, গিয়াসউদ্দিন মিলন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক আব্দুর রহমান, আলম পলাশ, তালহা জুবায়ের, কে এম মাসুদ, শরীফুল ইসলাম প্রমুখ। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায়, পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃংখলা নিরাপত্তা স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।