× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেস্ট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভস- এসএমই অ্যাওয়ার্ড’ জিতল ব্র্যাক ব্যাংক

০১ জুলাই ২০২৬, ১৮:০৬ পিএম

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘বেস্ট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভস– এসএমই অ্যাওয়ার্ড’ সম্মাননা জিতেছে ব্র্যাক ব্যাংক।

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে অর্থায়নের সুযোগ সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ ব্যাংকটিকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।

যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী সাময়িকী ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ম্যাগাজিন’ কর্তৃক প্রদত্ত এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি মূলত সেসব আর্থিক প্রতিষ্ঠানকে প্রদান করা হয়, যারা আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে অনন্য নেতৃত্ব, উদ্ভাবন ও দৃশ্যমান প্রভাব বজায় রাখতে সক্ষম হয়। জামানতবিহীন এসএমই ঋণ, গ্রাহক-কেন্দ্রিক সেবা, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের উদ্যোক্তাদের ক্ষমতায়নে ব্র্যাক ব্যাংকের দীর্ঘদিনের প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে ব্যাংকটিকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

এই আন্তর্জাতিক স্বীকৃতিটি এমন একটি বিশেষ মুহূর্তে এলো, যখন ব্র্যাক ব্যাংক নিজের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে। এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং দেশের সামগ্রিক উদ্যোক্তা ইকোসিস্টেমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্যাংকটির সুদীর্ঘ ২৫ বছরের গৌরবময় যাত্রার এক অনন্য মাইলফলক অর্জিত হলো।

ব্র্যাক ব্যাংক ২০০১ সালে যাত্রা শুরুর পর থেকেই বাংলাদেশে এসএমই ব্যাংকিংয়ের পথিকৃৎ হিসেবে কাজ করে আসছে। গত ২৫ বছরে ব্যাংকটি ২০ লাখেরও বেশি কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তার (সিএমএসএমই) মাঝে ২ লাখ কোটি টাকারও বেশি ঋণ বিতরণ করেছে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং সারা দেশে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্যাংকটি। ব্র্যাক ব্যাংকের জামানতবিহীন ঋণ প্রদানের উদ্ভাবনী মডেল বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের একটি অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত হয়েছে।

এই পুরস্কার প্রাতিষ্ঠানিক আর্থিক সেবার বাইরে থাকা উদ্যোক্তাদের জন্য টেকসই অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন।

ব্র্যাক ব্যাংকের এমন অর্জনের বিষয়ে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “এই স্বীকৃতি বাংলাদেশের সেসব অদম্য উদ্যোক্তাদের প্রতি উৎসর্গ করছি, যাদের ঘুরে দাঁড়ানোর গল্প আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। ২৫ বছর পূর্তির এই বিশেষ সময়ে অর্জিত এ সম্মাননা আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের ক্ষমতায়নে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। ব্র্যাক ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য আমাদের সম্মানিত গ্রাহকদের জানাই আন্তরিক ধন্যবাদ।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.