× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে বরকত উল্লাহ বুলুর বড় ভাইয়ের জানাজা অনুষ্ঠিত

​মুহাম্মদ সুমন ভূঁইয়া, বেগমগঞ্জ (নোয়াখালী)

২৮ জুন ২০২৬, ১৭:৫৪ পিএম

নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান আলহাজ্ব বরকত উল্লাহ বুলুর শ্রদ্ধেয় বড় ভাই  রফিক উল্লাহ মিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

রবিবার (২৮জুন ২৬) সকাল ১১ টায়  মরহুমের জানাজার নামাজে সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।

​রফিক উল্লাহ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালী জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এক যৌথ শোকবার্তায় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক  মাহবুব আলমগীর আলো এবং নোয়াখালী জেলা পরিষদের মাননীয় প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ হারুনুর রশিদ আজাদ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

​নেতৃবৃন্দ বলেন,  রফিক উল্লাহ মিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমীন।

জানাজায়, নোয়াখালী জেলা বিএনপি,  বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা,  নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন ও বিএনপিসহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোকজন অংশ গ্রহন করেন।

​জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় মরহুমের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রতি সমবেদনা জানাতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.