× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে পুলিশের ক্যাডেট এএসআই পদে নিয়োগ কার্যক্রম শুরু

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার::

২৭ জুন ২০২৬, ১৫:৩২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই পদে নিয়োগ পরীক্ষা (জুন-২০২৬) কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে এ নিয়োগ কার্যক্রম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও সদ্য নিয়োগ পাওয়া মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।

জানা যায়, নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এবং পুলিশ সুপারের দক্ষ তত্ত্বাবধানে প্রথম দিনের কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। প্রথম দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পরদিন অনুষ্ঠিতব্য মাঠ পরীক্ষার প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

রবিবার ২৮ জুন সকাল থেকে নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় দিনের কার্যক্রম- শারীরিক সক্ষমতা যাচাই অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি তানভীর আহমদ, নিয়োগ বোর্ডের সদস্য ও সুনামগঞ্জ এর অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল,  এবং সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.