× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিএনপির সবজি বিতরণ

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা:

২৬ জুন ২০২৬, ১৫:২২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে সবজি বিতরণ করেছে জেলা বিএনপি। শুক্রবার সকালে শহরের ইটাগাছা হাট মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সবজি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আছানুল কাদির স্বপন, জেলা তাঁতি দলের সভাপতি হাসান শাহারিয়ার রিপন, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব জে. এম. দুদায়েভ মাসুদ অর্ঘ্যসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের হাতে বিভিন্ন ধরনের সবজি তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.