× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সম্পাদক ফারুক সিদ্দিকি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক:

২৫ জুন ২০২৬, ২১:২৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঢাকা মহানগর ফল আমদানি রপ্তানিকারক ও আড়ৎদার বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নির্বাচনে সভাপতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. ফারুক সিদ্দিকি নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে প্রার্থীরা নির্বাচিত হয়।

অপর সাতজন সদস্যরা ভোটে নির্বাচিত হয়। নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মো. শামসুল হক, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আল আমিন, নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন, মো. সেলিম, মো. জনি তালুকদার, মো. নুরুজ্জামান মুন্সি, মো. সাজু, মো. রবিন মিয়া, এস এম জিয়া উদ্দিন। গত শনিবার ২০ জুন বাদামতলীর ফল ব্যবসায়ীগণ এক উৎসবপূর্ণ পরিবেশে ভোট দেন, এবারের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন রোকনুজ্জামান শিকদার, সদস্য হিসেবে নির্বাচন পরিচালনা করেন ফয়েজ আহমেদ ও শহিদুল ইসলাম জনি। আগামি তিন বছর নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে বলে নির্বাচন কমিশন জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.