× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।

২৪ জুন ২০২৬, ২০:৪৮ পিএম

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেল ৩টায় কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের সভাকক্ষে, সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্য, কর্মপরিকল্পনা, লক্ষ্যমাত্রা এবং শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়

সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওআইসিটি মোঃ নাজির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, পরিবার পরিকল্পনার  উপ- পরিচালক মোঃ মোজাম্মেল হক,কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার  প্রমুখ। 

বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে ক্যাম্পেইন বাস্তবায়নে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি ও সফল বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

উল্লেখ্য, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন অফিস, কুড়িগ্রামের বাস্তবায়নে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে এ সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.