মৌলভীবাজারে আইএফআইসি ব্যাংকের তিনটি শাখার উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের চলতি অর্থ বছরের কৃষি ঋণ নীতিমালা বাস্তবায়নের আলোকে প্রকাশ্যে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) ব্যাংক এর মৌলভীবাজার জেলা , জুড়ি ও শ্রীমঙ্গল শাখার উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রকাশ্যে এই কৃষি ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
আইএফআইসি ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস মুক্তা এর সঞ্চালনায় ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতলিব, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আইনুল মোস্তফা ও সাবেক ব্যাংক কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন।
কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ও গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং জাতীয় উন্নয়নে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে কৃষকের সহজ শর্তে সময়োপযোগী ঋণ পৌঁছে দিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ৩০ জন কৃষকের মাঝে ৪৫ লক্ষ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে ব্যাংক এর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আমির আল মামুন, জুড়ী শাখা ব্যবস্থাপক, চৌধুরী মুহাম্মদ জিহান ফেরদৌস, শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক জাকির হোসেন সহ ব্যাংকটির বিভিন্ন শাখার কর্মকর্তারা।