কুমিল্লা-২ আসনের (হোমনা- তিতাস) সাবেক সংসদ সদস্য ও নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারপার্সন সেলিমা আহমাদ মেরী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
রবিবার (২১ জুন) সন্ধ্যা ৭ সাড়ে সাতটায় বিদেশের মাটি থাইল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি রোগে ভুগছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
সেলিমা আহমাদ ১৯৬০ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্র, জাপান, ডেনমার্ক ও কানাডায় ব্যবসা ও নেতৃত্ব বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন।
তিনি নিটল-নিলয় গ্রুপের অটোমোবাইল, সিমেন্ট, কাগজ, রিয়েল এস্টেট, ইলেকট্রনিকস ও আর্থিক সেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০০১ সালে তিনি বিডব্লিউসিসিআই প্রতিষ্ঠা করেন। নারী উদ্যোক্তা সৃষ্টি, সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং অর্থনৈতিক ক্ষমতায়নে তাঁর ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দায়িত্ব পালন করেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি কুমিল্লা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি হোমনা-তিতাসের অবকাঠামো, শিক্ষা ও নারী আত্মকর্মসংস্থানে কাজ করেন।
তিনি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদের স্ত্রী। দুই ছেলে রেখে গেছেন তিনি। একবিসিসিআই সূত্রে নিশ্চিত হওয়া গেছে, তার লাশ দেশে আনার পর জানাজা ও দাফন করা হবে বলে।