ইনক্লুসিভ ফাইন্যান্স এবং এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য অবদান রাখায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক সনদপ্রাপ্ত হয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাস্তবায়নাধীন ‘পোস্ট কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট (এসপিসিএসএসইসিপি)’ এর আওতায় এ সনদ প্রদান করা হয়। প্রকল্পটির আওতায় মার্কেন্টাইল ব্যাংক উল্লেখযোগ্য সংখ্যক নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে।
সনদ প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহার, নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মনোজ কুমার হাওলাদার, পরিচালক কাজী তামান্না হক এবং টিম লিডার আলী সাবেদের নিকট থেকে মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ সনদপত্র গ্রহণ করেন।
অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।