× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিঠাপুকুরে ৫ হাজার ১ শত জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ

মোতাহার হোসেন, মিঠাপুকুর (রংপুর)

২১ জুন ২০২৬, ১১:৫৮ এএম

মিঠাপুকুরে চলতি মৌসুমে খরিপ-২ প্রকল্পের আওতায় আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়। 

গতকাল ২০ জুন শনিবার মিঠাপুকুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে উপজেলা কৃষি অফিস হলরুমে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পাস মিঠাপুকুর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমীর আসাদুজ্জামান শিমুল প্রমুখ।

মিঠাপুকুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে খরিপ-২ প্রকল্পের আওতায়  আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭ টি ইউনিয়নে ৫ হাজার ১ শত জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে ধান বীজ এবং ২০ কেজি করে সার বিতরণ করা হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.