× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনী থেকে টেকনাফ সাইকেল ভ্রমণে ৫ তরুণ

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

১৮ জুন ২০২৬, ১৩:১০ পিএম

একদিকে প্রাতিষ্ঠানিক শিক্ষার গৌরব, অন্যদিকে সামাজিক দায়বদ্ধতা— এই দুইয়ের দারুন এক মেলবন্ধন ঘটিয়ে অনন্য এক সামাজিক মিশনে নেমেছেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পাঁচ মেধাবী শিক্ষার্থী। একই সাথে তারা ফেনী জেলা তথা দেশের দক্ষিণাঞ্চলে সুস্থ জীবনধারা ও ফিটনেস আন্দোলনে বিপ্লব ঘটানো জনপ্রিয় সংগঠন 'ফেনী রান ক্লাব'-এর অত্যন্ত দক্ষ ও সক্রিয় সদস্য।

স্বাস্থ্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে তাদের এই ‘ফেনী টু টেকনাফ’ সাইকেল ভ্রমণ ২০২৬। "প্যাডেলে প্যাডেলে সচেতনতার বার্তা, সুস্থ ও সুন্দর বাংলাদেশের প্রত্যয়" — এই স্লোগানকে বুকে ধারণ করে বুধবার (১৭ জুন) সকালে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে ১০ দিনের এই সচেতনতামূলক যাত্রায় আনুষ্ঠানিকভাবে রওনা হয়েছেন এই পাঁচ অকুতোভয় তরুণ।

প্যাডেলের প্রতিটি ঘূর্ণিতে সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের বার্তা নিয়ে যাওয়া এই পাঁচ সাইক্লিস্ট হলেন— মীর হোসেন, মো: সোয়াইব হোসেন সাঈদী, মো. সাজেদুল ইসলাম, রিফাত সুলতান এবং মো: রবিউল হোসেন রাজন। তারা যেমন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের আঙিনায় নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন, ঠিক তেমনি 'ফেনী রান ক্লাব'-এর জার্সিতে মাঠ কাঁপিয়ে তরুণদের মাঝে সুস্থতার আলো ছড়াচ্ছেন।

পলিটেকনিক ক্যাম্পাস থেকে শুরু হওয়া এই দীর্ঘ যাত্রায় সাইক্লিস্টরা টেকনাফ পর্যন্ত পথ পাড়ি দেবেন। যাত্রাপথে তারা সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের মাঝে তিনটি মূল বার্তা পৌঁছে দেবেন:

১.স্বাস্থ্য সচেতনতা: শরীরচর্চা ও রানিং/সাইক্লিংয়ের মাধ্যমে সুন্দর আগামীর ভিত্তি গড়ে তোলা।২. পরিবেশ সচেতনতা: সবুজ বাংলাদেশ গড়া এবং জলবায়ু রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা।

৩. সামাজিক সচেতনতা: তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করা।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এই উদ্যোগ প্রমাণ করে বর্তমান তরুণ প্রজন্ম শুধু পড়াশোনাতেই নয়, সামাজিক সংস্কারেও সমান পারদর্শী। 

মাদকহীন, সুস্থ ও সবুজ বাংলাদেশ গড়ার এই মহতী উদ্যোগকে সফল করতে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সংশ্লিষ্ঠ সকলে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.