× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীতে কোডেকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল সামগ্রী বিতরণ

শাহিন খান,পটুয়াখালী প্রতিনিধি।

১৫ জুন ২০২৬, ১৫:৫৮ পিএম

পটুয়াখালী সদর উপজেলার ৬২ নম্বর ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।

সোমবার (১৫ জুন) কোডেকের ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, খাতা ও পানির পট (ওয়াটার পট) বিতরণ করা হয়।

কোডেকের পটুয়াখালী সদর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) শাহানাজ বেগম শিল্পী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতিমা বেগম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও উৎসাহব্যঞ্জক ও ঝরে পড়া রোধে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ সহায়তা তাদের বিদ্যালয়মুখী রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।

স্কুল সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কোডেকের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কোডেকের কর্মকর্তারা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.