চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মহনপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান ৷
সোমবার (১৫ জুন) সকালে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান মোহনপুর ইউনিয়ন পরিষদের সেবা গ্রহিতাদের সেবারমান, গ্রামআদালতের বিচারিক কার্যক্রম ও ইউনিয়ন পরিষদের কার্যক্রমের সার্বিক বিষয়ে আলোচনা করেন ৷
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার( ভূমি )রহমত উল্লাহ, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, বীরমুক্তি যোদ্ধা বিল্লাল হোসেন মৃধা, বীরমুক্ত যোদ্ধা হাসেম তপদার,মোহনপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ সোহেল, হিসাব রক্ষক নুর হোসেন বিপ্লব, ইউপি সদস্য মো. বিল্লাল তপাদার, মো. মিজানুর রহমান, মো. শাহাদত, মো. আম-আমিন, মো. নাদির ,মো. রিয়াদ, মহিলা ইউপি সদস্য জেসমিন বেগম, পারুল বেগম ও উম্মুল আয়মা লাইলী ৷
পরে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান মোহনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন ৷
ভূমি অফিস পরিদর্শন কালে তিনি বলেন, জনগণ সেবা নিতে এসে যেন ভূমি অফিসে ভোগান্তি পোহাতে না হয়, সেদিকে লক্ষ্যে রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের দিকনিদের্শনা প্রদান করেন।
পরে মোহনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মোহনপুর ইউনিন পরিষদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা "০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ"কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ৷