× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

​সিংড়া (নাটোর) প্রতিনিধি

১৪ জুন ২০২৬, ১৯:২১ পিএম

নাটোরের সিংড়ায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জাকিরুল (১৮) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩জুন) সন্ধ্যায় উপজেলার হাতিগাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

​নিহত জাকিরুল উপজেলার বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং হাতিগাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

​স্থানীয়রা জানান, শনিবার বিকেলে মাঠে গরু নিয়ে গিয়েছিল জাকিরুল। সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হলে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই সে নিহত হোন। 

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.