× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জে ২ টি মামলায় জামিন পেলেন মুফতি আমির হামজা এমপি

শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জ

১৪ জুন ২০২৬, ১৯:২০ পিএম

সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে মানহানির দুটি মামলায় জামিন পেলেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জের চিফ জুডিসিয়াল আদালতে হাজির হয়েছিলেন  কুষ্টিয়া–৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজা। 

রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে দিকে তিনি আদালতের এজলাসে প্রবেশ করেন। এরপর  জামিন আবেদনের শুনানি করে বিচারক সুমন কুমার সূত্রধর তার জামিন আবেদন মঞ্জুর করেন। 

এর আগে  মামলায় বাদীপক্ষের আইনজীবী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ২ এপ্রিল ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে প্রকাশ্য জনসভায় মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর কর্নেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওইদিনই আদালতের বিচারক সুমন কর্মকার মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছিলেন।কিন্তু তিনি নির্ধারিত তারিখে আমির হামজা আদালতে হাজির না হওয়ায় ২১ এপ্রিল বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

বাদী হুমায়ুন কবির কর্নেল বলেন, সম্ভ্রান্ত মুসিলম পরিবারের সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি তার নির্বাচনী এলাকায় মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। মায়ের নামে করেছেন এতিমখানা। তিনি নিয়মিত নামাজ পড়েন রোজা রাখেন। অথচ গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার খুতবার আগে আলোচনায় মুফতি আমির হামজা বলেছিলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক ও আপাদমস্তক ইসলামবিদ্বেষী।’

বাদী আরও বলেন, আমির হামজার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে এবং বিভিন্ন গণমাধ্যমে ভিডিওটি প্রচারিত হয়। তার ওই বক্তব্যে মন্ত্রীর সম্মানহানি হওয়ায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মানহানির একটি মামলা করি। এর আগে গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজাকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। এ মামলায় তিনি স্থায়ী জামিন নিতে সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পন করেন। পরে আদালত তার আবেদন শুনে তার জামিন মঞ্জুর করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.