মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে মিল রেখে সারা দেশের ন্যায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি নেত্রকোণায় ১৩ জুন রোজ শনিবার নেত্রকোনা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন ও বাইপাস এলাকায় উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল হক । উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্র জানায় , নেত্রকোনা সদর উপজেলার উপজেলা পরিষদ প্রাঙ্গন ও বাইপাস এলাকা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ১ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে।