প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আজ ১৩ জুন মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে এবং আল ফারুক ইনস্টিটিউট চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়।
মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এই কর্মসূচির আয়োজন করে।
আনুষ্ঠানিক ভাবে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।এসময় উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, জামায়াতে ইসলামীর রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রতিষ্ঠান প্রধান গন।