সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম মহাসিন আলমের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, নবগঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (৯জুন ২০২৬) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসকের নিজ কক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় এস এম মহাসিন আলমের নেতৃত্বে নেতাকর্মীরা প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে প্রশাসকের হাতে ড. জাহিদুর ইসলামের লেখা জাতীয় বীর শহীদ জিয়া,শীর্ষক একটি বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ওলামা দলের সদস্য সচিব আব্দুল্লাহ আল কাফি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান সবুজ, স্বেচ্ছাসেবক নেতা সাব্বির হোসেন, ইনান হোসেন, মো. ইমরান হোসেন, মোহাম্মদ বায়জিদ বোস্তামী, তৌহিদুল ইসলাম, যুব নেতা আলামিন, রুহুল আমিন, মেহেদী, রইচপুর যুব কমিটির মাহফুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সফলতা কামনা করেন এবং সাতক্ষীরা জেলা পরিষদের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।