× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

০৮ জুন ২০২৬, ০৮:০০ এএম

মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে আদনান নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদনান উত্তর মহিষেরচর এলাকার আসাদুল মাতুব্বরের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল আদনান। খেলার এক পর্যায়ে অসাবধানবশত সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা আদনানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরপাড়ে গিয়ে শিশুকে পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিক আদনানকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.