রংপুরের বদরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, গোলাম মোস্তফা (২৭) ও শ্রী ভারত (২৬) তাদের বাড়ি দিনাজপুর জেলার চিনিরবন্দর তেলিপাড়া গ্রামে।
জানা গেছে, শনিবার (৬ জুন) বিকেল ৫ টা ৩০ মিনিটে বদরগঞ্জ উপজেলার এরশাদ ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০টি ট্যাপেন্টা ট্যাবলেট সহ দু'জনকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ- সার্কেল মিঠাপুকুর রংপুরের এস এম এলতাস উদ্দিন পরিদর্শক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি রংপুর নগর থেকে বদরগঞ্জে উপজেলায় নেশা দ্রব্য ট্যাবলেট নিয়ে যাওয়া হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে আমরা দুজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১হাজার ৫০০টি ট্যাপেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক দুইজনকে বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।