ছবি: সংবাদ সারাবেলা।
আসন্ন নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে আছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন মিকোয়ান (এম,এ, এলএল বি)।
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, শিক্ষিত, সৎ-পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন মিকোয়ান এলাকায় রয়েছে ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। বয়োজ্যেষ্ঠ, তরুণ ও নতুন ভোটারদের কাছেও সমান জনপ্রিয় তিনি।
পারিবারিক জীবনে ঘোড়াশাল পৌরসভা ১ নং ওয়ার্ড, খানেপুর গ্রামের আব্দুস ছালাম মোল্লার ছেলে মিকোয়ান। ৫ ভাই ও ৫ বোনের মধ্যে সে নবম। তার স্ত্রী রোজি আক্তার, বর্তমানে আশুগঞ্জ সার কারখানার একজন কর্মকর্তা। ১ মেয়ে ও ১ ছেলের মধ্যে মেয়ে জাফরিন হোসেন অর্পা অধ্যায়নরত এনভায়রমেন্ট সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং শেষ পর্ব, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং ছেলে: রাফিউল হোসেন মোল্লা রিভান এসএসসি পরিক্ষার্থী আশুগঞ্জ সারকারখানা স্কুল এন্ড কলেজ থেকে।
রাজনৈতিক জীবনে মিকোয়ান "৮০" দশক থেকে আজ অবধি অসংখ্য মামলা, হামলা ও নির্যাতনের জীবন্ত স্বাক্ষী। এবং ৯০ ও ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।
ছাত্র জীবনে চরসিন্দুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বের মাধ্যমে রাজনীতি হাতেখড়ি-১৯৮৭-৮৮ সাল থেকে।এরপর পলাশ শিল্পাঞ্চল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, পলাশ শিল্পাঞ্চল আঞ্চলিক ইউনিট জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।
ভাওয়াল জামালপুর কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জি এস প্রার্থী হিসাবে ফ্যাসিবাদের কারণে নির্বাচন বয়কট করেন ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষে। তাছাড়া পলাশ থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, পলাশ থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ল' স্টুডেন্ট ফেডারেশন কেন্দ্রীয় সংসদ এর সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী জেলা যুবদলের দায়িত্ব পালন করে আসছেন জকির হোসেন মিকোয়ান।
ব্যবসায়িক জীবনে মিকোয়ান স্বাধীন ক্রেতা পরিবেশক, উদ্যোক্তা ও একজন ঠিকাদার। মেসার্স জাকির এন্ড ব্রাদার্স, মিকোয়ান বিজনেস ইন্টারন্যাশনাল ও মিকোয়ান লাইব্রেরী এন্ড কম্পিউটার্সের স্বত্তাধিকারী মিকোয়ান এক্সিলেন্ট গ্রুপের জেনারেল ম্যানেজার।
উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাসিন্দা আক্তারুজ্জামান বলেন, জাকির হোসেন মিকোয়ান একজন মানবিক মানুষ ও কর্মীবান্ধব নেতা। তার ভেতরে কখনো অহংকার বা কারো সাথে খারাপ ব্যবহার করতে দেখিনি। তাকে বিশ্বাস করে ভোট দেয়া যায়। তিনি জনগণের আমানতের প্রতিদান অবশ্যই দিবে।
নাম প্রকাশে অপর এক স্কুল শিক্ষক জানান, মিকোয়ানের মতো এমন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিদেরই এখন রাজনীতি ও জনপ্রতিনিধি হিসাবে আসা উচিৎ। আমরা তাকে স্বাগত জানাই।
সান্তানপাড়া এলাকার রাকিব নামে একজন ভোটার বলেন, জাকির হোসেন মিকোয়ান ভাই একজন ব্যতিক্রম মানুষ। আমি তাকে খুব কাছ থেকে দেখেছি, তিনি নিজের উন্নয়নে বিশ্বাস করেন না, তিনি বিশ্বাস করেন পলাশ উপজেলার উন্নয়ন। তিনি মনে করেন উপজেলার সবাই ভালো থাকলে তিনিও ভালো থাকবেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন মিকোয়ান বলেন, সব সময় চেষ্টা করেছি সুখে দুঃখে পলাশ উপজেলার মানুষের পাশে থাকার। সবসময় চাই পলাশ উপজেলার মানুষ ভালো থাকুক। আমি বিশ্বাস করি আসন্ন পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে উপজেলাবাসী আমাকে নির্বাচিত করবেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
