× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মতলব উত্তরে নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশকে সবুজভাবে গড়ে তোলার বার্তা পৌঁছে দিতে হবে এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

মো: তুহিন ফয়েজ,মতলব (চাঁদপুর)

০৫ জুন ২০২৬, ২০:২৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তরে ইমাম ময়দান নূরিয়া মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজ আদায়ের পর মাদরাসা প্রাঙ্গণে কয়েকটি গাছের চারা রোপণ করেন তিনি।

এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজকে কী দিবস আপনারা জানেন? বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ দিবসে বাংলাদেশের সবাইকে আমরা আহ্বান জানাবো, আপনারা পুরো বাংলাদেশকে সবুজায়ন করে দিন। ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘আমরা মসজিদের ইমাম ও মুসল্লিদের কাছে আহ্বান জানাচ্ছি, মসজিদের আশপাশের পরিবেশ সবুজ রাখুন। যেখানে আমরা ইবাদত করি, সেই স্থানকে যদি সবুজ ও পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে তা দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।’

মসজিদভিত্তিক পরিবেশ সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘প্রত্যেক মসজিদের মিম্বার থেকে শুরু করে সব জায়গায় বাংলাদেশকে সবুজভাবে গড়ে তোলার বার্তা পৌঁছে দিতে হবে। এ বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি। এনসিপির পক্ষ থেকেও আমরা বাংলাদেশকে সবুজায়নের মাধ্যমে গড়ে তুলতে কাজ করবো, ইনশাআল্লাহ।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.