× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাঙ্গাইলে ৫ ডাকাতকে আটক করে পুলিশে দিলেন এলাকাবাসী

মোঃ শহিদুল ইসয়াম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

০৩ জুন ২০২৬, ২০:০৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

 টাঙ্গাইলের ভূঞাপুরে ৫ ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। আজ বুধবার (০৩ মে) সকাল ৮ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর উত্তরপাড়া কালো সড়ক সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে পুলিশ সোপর্দ করেন। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত লোহার তৈরী রাম দা, চাকু ও চাপাতি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- গাজীপুর জেলার মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ রুবেল (৩৯), মৃত কালু মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম (২১), মৃত আব্দুর খালেকের ছেলে মোঃ সাগর (৩০), টাঙ্গাইলের সদর উপজেলার আজম আলীর ছেলে মোঃ হুমায়ুন (৩৫) এবং ভূঞাপুর উপজেলার মোঃ আজিজুলের ছেলে মোঃ মিলন (২৮)।

স্থানীয়রা জানান, যমুনা নদীতে তাদের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ডাকাত দলের সদস্য বলে সন্দেহ হয়। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে স্থানীয়রা ভূঞাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাব্বির রহমান জানান, আটক ব্যক্তিরা একটি ডাকাত দলের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মঞ্জুরুল ইসলাম জানান, ভোরের দিকে ভূঞাপুর উপজেলার কুকাদাইর উত্তরপাড়া এলাকায় ৫ জন ব্যক্তির সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়রা আটক করে পরে পুলিশের কাছে সোপর্দ করেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.